দুর্নীতিমুক্ত সমাজ উন্নত জাতি গঠনের পূর্বশর্ত বললেন দুদুক সচিব


স্টাফ রিপোর্টার.
দুদুক সচিব মুহাম্মদ দিলোয়ার বখ্ত বলেছেন,দুর্নীতিমুক্ত সমাজ উন্নত জাতি গঠনের পূর্বশর্ত। নতুন প্রজন্মকে সুনাগরিক হিসেবে ঘড়ে তোলা এবং অল্প বয়স থেকেই দুর্নীতি বিরোধী নৈতিকতায় উদ্ধুদ্ধ করা ও সৎ মানুষ তৈরির জন্য শিক্ষা প্রতিষ্ঠানে সততা সংঘ ও সততা স্টোর কার্যক্রম চালু করা হচ্ছে। সৎ ভাবে চলার অনুশীলন ও বিবেক নৈতিকতা জাগ্রত করাই এর লক্ষ্য।
শনিবার দুপুরে তিনি রংপুরের সিদ্দিক মেমোরিয়াল স্কুলে সততা ষ্টোরের উদ্বোধন এবং সততা সংঘের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন। প্রতিষ্ঠানের চেয়ারম্যান ফেরদৌস আলম মুকুল এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দুদুকের মহা পরিচালক (প্রতিরোধ) সরোয়ার মাহমুদ,জেলা প্রশাসক এনামুল হাবীব,বিভাগীয় পরিচালক মনিরুজ্জামান খান ও দুদুক রংপুর সমন্বিত কার্য্যলয়ের উপপরিচালক শেখ  মোহাম্মদ ফানাফিল্লাহ। পরে দুদুক সচিব প্রতিষ্ঠানে বৃক্ষের চারা রোপন করেন।
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

ঢাকা অফিস: ৭৯ কাকরাইল, ঢাকা। নতুন অফিস: জি.এল.রায় রোড, রংপুর।