লালমনিরহাটে গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা



 
আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের সদর উপজেলায়  জাফরিনা আক্তার (১৬) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ  শনিবার ( এপ্রিল) দুপুরে নিহতের নিজ ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সে বড়বাড়ি শহীদ আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী। মৃত জাফরিনা আক্তার সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য ছকিনা বেগমের মেয়ে।  পুলিশ স্থানীয়রা জানান, বাড়ির লোকজনের অগোচরে সকালে নিজ ঘরের দরজা বন্ধ করে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে জাফরিনা। অনেকক্ষণ তার কোনো সাড়া-শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয় তার পরিবার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠায়। তবে আত্মহত্যার প্রকৃত কারণ জানা যায়নি। ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম জানান, ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

ঢাকা অফিস: ৭৯ কাকরাইল, ঢাকা। নতুন অফিস: জি.এল.রায় রোড, রংপুর।