পীরগাছা (রংপুর) প্রতিনিধি.
রংপুরের পীরগাছায় প্রত্যন্ত অঞ্চল হতে গাঁজাসহ দুই যুবক আটক করে থানায় আটকিয়ে রেখে অজ্ঞাত কারণে গভীর রাতে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে থানা পুলিশের বিরুদ্ধে। এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের রহমতচর গ্রামের ফয়জার আলীর ছেলে নসু মিয়া দীর্ঘদিন থেকে এলাকায় গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকের ব্যবসা করে আসছিল। গত বৃহস্পতিবার রাত ৯ ঘটিকায় পীরগাছা থানার এস আই আনোয়ার গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়। পুলিশ অভিযান চালিয়ে রহমতচর কালির পাঠ ব্রীজ সংলগ্ন রাস্তা থেকে আলমগীর ও নসু নামে দুই যুবককে এক পোটলা গাঁজাসহ আটক করেন। পীরগাছা থানা পুলিশ আটককৃত ওই দুই যুবককে থানা হেফাজতে রাখেন। পরে আটককৃত যুবক আলমগীর ও নসু মিয়াকে গভীর রাতে অজ্ঞাত কারণে ছেড়ে দেওয়া হয়। থানায় আটককৃত দুই যুবকের বিষয়ে জানতে চাওয়া হলে সাংবাদিক হারুন-অর-রশিদ এই প্রতিনিধিকে মোবাইলে বলেন, আটককৃত যুবকদ্বয় আমার আত্মীয়। তাদের অভিভাবক থানায় আসলে তোমাকে নিয়ে বসে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। অভিযান পরিচালনা কারী এস আই আনোয়ার এর সাথে কথা হলে তিনি জানান, তাদের নিকট গাঁজার পুরিয়া থাকায় আটক করা হয়েছে। আটককৃতদের ছেড়ে দেওয়ার বিষয়ে তিনি কোন সুদত্তর দিতে পারেনি। পীরগাছা থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম এর সাথে মোবাইলে কথা হলে তিনি জানান, এস আই আনোয়ার এক পুরিয়া গাঁজাসহ দুই যুবককে আটক করেছেন। আপনি আনোয়ার এর সাথে কথা বলেন। রংপুর সি সার্কেল এর সাথে কথা হলে তিনি জানান, বিষয়টি আমি দেখতেছি।

0 comments:
Post a Comment