আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধি.
লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চওড়াটারী
এলাকায় রাতের আঁধারে তিন ভুমিহীন কৃষকের
ভুট্টা ক্ষেত নষ্ট করে জমি জবর দখলের চেষ্টা করেছে ভুমি দস্যুরা। শুক্রবার(৫ এপ্রিল) দুপুরে
আদিতমারী থানায় ক্ষতিপুরনসহ বিচার চেয়ে লিখিত অভিযোগ দায়ের করেন চাষি রফিকুল ইসলাম। জানা গেছে, উপজেলার
দুর্গাপুর ইউনিয়নের চওড়াটারী গ্রামের মৃত তাজ্জদ হোসেন তাহেরের ছেলে রফিকুল
ইসলামের ৫বিঘা জমি দীর্ঘ দিন ধরে বর্গাচাষি হিসেবে চাষাবাদ করে আসছেন ভুমিহীন তিন
বর্গাচাষি। এই জমির
চাষবাদে চলে তিন চাষির সংসার। নিজেদের স্বালম্বী করতে ৫ বিঘা জমিতে ভুট্টা চাষ করেন ওই
গ্রামের ভুমিহীন বর্গাচাষি শাহজামাল, শামছুদ্দিন ও আজাদুল হক। কৃষকদের ঘাম ঝড়া যত্নে চলতি মৌসুমের ভুট্টা ক্ষেতগুলোও বেশ
ভালই হয়েছিল।
বৃহস্পতিবার দিনগত মধ্য রাতে সেই ভুট্টা ক্ষেতে দলবল নিয়ে ট্রাক্টর
দিয়ে চাষ করে জমি জবর দখলের চেষ্টা করে ওই গ্রামের ভুমি দস্যু খ্যাত আবুল বাশার
কসাই। শুক্রবার সকালে চাষিরা ক্ষেত
দেখতে গিয়ে জানতে পারেন তাদের ঘাম ঝড়া ভুট্টা ক্ষেত নষ্ট করে কয়েকটি কলাগাছ লাগিয়ে
দখলের চেষ্টা করা হয়েছে। ভুট্টা ক্ষেত নষ্টের কারন জানতে চাইলে ভুমি দস্যু আবুল বাশার কসাই
চাষিদের উপর হামলার চেষ্টা করে।
অবশেষে ক্ষতিগ্রস্থ বর্গাচাষিরা বিষয়টি আদিতমারী থানা পুলিশকে
মোবাইলে অবগত করে বিচার দাবি করেন। এ ঘটনায় জমির মুল মালিক রফিকুল ইসলাম বাদি হয়ে ভুমি দস্যু আবুল
বাশার কসাইসহ ১২ জনের নামসহ অজ্ঞতনামা ৫/৬ জনের বিরুদ্ধে আদিতমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
ক্ষতিগ্রস্থ বর্গাচাষি শাহজামাল
জানান, দুই দোন(২৭ শতাংশে দোন) জমি বর্গা
চাষ করে ছেলে মেয়েদের লেখাপড়ার খরচসহ সংসার পরিচালনা করেন। গত বছর এ জমির ভুট্টা থেকে প্রায়
অর্ধলাখ টাকা আয় করেন। এ বছরও অনেক আশায় ঋন নিয়ে ভুট্টা চাষ করেছেন। সেই ক্ষেতের ভুট্টা রাতের আঁধারে
চাষ করে নষ্ট করেছে ভুমি দস্যু আবুল বাশার কসাই। তিনি ন্যায় বিচার দাবি করেন।
অপর চাষি শামছুদ্দিন বলেন, মূল জমির মালিকের কাছে এসব জমি
দীর্ঘ দিন ধরে আমরা বর্গাচাষি হিসেবে চাষ করে আসছি। এই জমি চাষ করে আমাদের সংসার চলে। কষ্টে উৎপাদিত ভুট্টা ক্ষেত নষ্ট
করায় এবার না খেয়ে মরা ছাড়া কোন উপায় নেই। জমির মালিক বাদি রফিকুল ইসলাম বলেন,গত বছরও জমিগুলো জবর দখলের হুমকী দিয়েছিল
আবুল বাশার কসাই। পরে
আদিমারী থানায় একটি জিডি করেছিলাম। এর পরেও তারা বিভিন্ন লোকজন দিয়ে একের পর এক হুমকী দিয়ে আসছিল
কসাই বাশার। কিছুদিন পর
পুলিশ ঘটনা স্থলে গিয়ে কসাই বাশারের কাছে প্রয়োজনীয় কাগজ পত্র চাইলেও দেখাতে না
পেরে পালিয়ে যায়। যার
প্রেক্ষিতে আবারো পূনরায় জমি আবাদ করতে বলেন পুলিশ। কিন্তু সেই জমিতে বাশার কসাই
লোকজন নিয়ে রাতের আঁধারে হালচাষ করে ভুট্টার ক্ষেতের ক্ষতি করেছে। আদিতমারী থানা ভারপ্রাপ্ত
কর্মকর্তা(ওসি) মাসুদ রানা জানান, অভিযোগ
পেয়ে বিকেলে অভিযুক্ত আবুল বাশার কসাই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছিল। তাদের কাউকে পাওয়া
যায় নি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া
হবে।


0 comments:
Post a Comment