লালমনিরহাট জেলা প্রতিনিধি .
লালমনিরহাটের বড়বাড়িতে আজ শনিবার সকালে ১০ম শ্রেণির এক ছাত্রী আত্মহত্যা করেছেন। সকাল সাড়ে ১১টায় নিজ ঘর থেকে জাফরিন আক্তার নিশার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিশা বড়বাড়ির ফেকটিপাড়ার গোলাম মওলা জাফরান ও বড়বাড়ির ১,২,৩ নম্বর ওয়ার্ডের মহিলা কাউন্সিলর নুরজাহান বেগম ছখিনার মেয়ে। সে বড়বাড়ি শহীদ আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী। নিশার মা ছখিনা ডেইলি বাংলাদেশকে বলেন, সকালে সব কিছুই স্বাভাবিক ছিল। এরপর নিশা গোসল করতে যায় এবং অনেক সময় পার হওয়ার পরও যখন মেয়ের সাড়া না পেয়ে তিনি বাথরুমে যান। পরে নিশাকে ঝুলন্ত অবস্থায় দেখে তিনি চিৎকার করলে আশপাশের লোকজন এসে তার মরদেহ উদ্ধার করে। লালমনিরহাট সদর থানার এসআই মিজানুর রহমান ডেইলি বাংলাদেশকে বলেন, মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। মরদেহ মর্গে নিয়ে যাওয়া হবে। তবে আত্মহত্যার কারণ ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত বলা যাচ্ছে না। লালমনিরহাট সদর থানার ওসি মাহফুজ আলম বলেন, বিষয়টি জানার পরপরই ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

0 comments:
Post a Comment