পুলিশ ও জনতার সম্মিলিত প্রয়াসে সমাজের উন্নয়ন করা সম্ভব------রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার

স্টাফ রিপোর্টার.
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিআইজি) মুহা: আব্দুল আলীম মাহমুদ বলেছেন, পুলিশ ও জনতার সম্মিলিত প্রয়াসে সমাজের উন্নয়ন করা সম্ভব। সমাজ থেকে বাল্য বিবাহ, যৌন নির্যাতন প্রতিরোধ, মাদক, সন্ত্রাস এবং সকল ধরনের অপরাধ নির্মূলে সকলকে স্বত:ফুর্তভাবে এগিয়ে আসতে হবে। এজন্য কমিউনিটি পুলিশিং এর বিকল্প নেই বলে জানিয়েছেন তিনি।
শনিবার সকালে রংপুর মেট্রোপলিটন পুলিশ লাইন্স এ কমিউনিটি পুলিশিং রংপুর মেট্রোপলিটন কমিটির নব-নির্বাচিত কমিটির পরিচিতি এবং আতœপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে পুলিশ কমিশনার এসব কথা বলেন।
তিনি বলেন, কমিউনিটি পুলিশিং ব্যবস্থার মাধ্যমে সমাজ থেকে অপরাধ নির্মুল করার পাশাপাশি অপরাধ যাতে সংগঠিত না হয় সেজন্য সচেতনামুলক কর্মকান্ড গ্রহন করে কমিউনিটি পুলিশিং কার্যক্রম পরিচালনা করার জন্য কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যদের প্রতি উদাত্ত আহ্বান জানান মেট্রোপলিটন পুলিশ কমিশনার। তিনি সামাজিক কর্মকান্ডের মাধ্যমে জনগনের সাথে পুলিশ সদস্য এবং কমিউনিটি পুলিশিং সদস্যদের অবদান রাখার জন্য আহŸান জানিয়েছেন।
এতে অন্যান্যের মধ্যে  বক্তব্য রাখেন-রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) আব্দুল্লাহ আল ফারুক, রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি শাফিয়ার রহমন সাফি, রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারন সম্পাদক এস এম ইয়াছির, রংপুর জেলা মটর মালিক সমিতির সাধারন সম্পাদক রাজু, রংপুর মহানগর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এর গোলাম জাকারিয়া পিন্টু, কমিউনিটি পুলিশিং রংপুর মেট্রোপলিটন কমি্িটর সভাপতি ইদ্রিস আলী ও সাধারন সম্পা
এর আগে মেট্রোপলিটন পুলিশ কমিশনার মুহা: আব্দুল আলীম মাহমুদ নাগরিক দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে একটি পাওয়ার প্রেজেটেশন প্রদান করেন। অনুষ্ঠানে আগামী ২ মে কমিউনিটি পুলিশিং রংপুর মেট্রোপলিটন কমিটির একটি বর্নাঢ্য অভিষেক অনুষ্ঠান করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।


দক সুশান্ত ভৌমিক প্রমুখ।
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

ঢাকা অফিস: ৭৯ কাকরাইল, ঢাকা। নতুন অফিস: জি.এল.রায় রোড, রংপুর।