মশিয়ার রহমান, ডিমলা(নীলফামারী) প্রতিনিধি-- ২ এপ্রিল বাংলাদেশের ৫১ ব্যাটালিয়নের আহ্বানে দুপুর ১২ টার দিকে সাড়ে তিন ঘন্টা ব্যাপী বিজিবি-বিএসএফ’র ব্যটালিয়ন কমান্ডার্স পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে । নীলফামারীর ডোমার উপজেলার গোমনাতী ইউনিয়নের সীমান্তবর্তী গোমনাতী ব্ওিপি ক্যাম্পের ৭৮৯/৯ এস সীমান্ত পিলারের ৫০ গজ বাংলাদেশ অভ্যন্তরে বৈঠকটি অনুষ্ঠিত হয় ।
বাংলাদেশের ৫১ বিজিবির ৬ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন রংপুর ৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এবং ভারতের ৫ সদস্যের বিএসএফ’র নেতৃত্ব ছিলেন ৬৫ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী অনিল কুমার সিং ।
অত্যন্ত আন্তরিকতা পূর্ণ পরিবেশে পতাকা বৈঠকে বাংলাদেশ ্ও ভারতের মধ্যকার বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসু আলোচনা হয়েছে মর্মে প্রেস বিজ্ঞপ্তিতে ৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল মোস্তাফিজুর রহমান উল্লেখ করেছেন । বিজ্ঞপ্তিতে তিনি আরো জানান, সীমান্তে নিরীহ বাংলাদেশিদের হতাহত,অবৈধ অনুপ্রবেশ ,সীমান্ত আইন লঙ্ঘন ,এদেশের নাগরিকদের গ্রেপ্তার, মারধর ইত্যাদি বিষয়্ও আলোচিত হয়েছে । অপরদিকে ভারত থেকে অবৈধভাবে মাদকদ্রব্য ্ও গরু অবৈধ পথে চোরাচালানের মাধ্যমে এদেশের অভ্যন্তরে প্রবেশ বন্ধে ্ও সীমান্ত দুর্ঘটনা রোধে বিশদ আলোচনা হয়েছে । এছাড়া সীমান্তে শান্তিপুর্ণ পরিবেশ বজায় রাখাসহ উদ্ভুত পরিস্থিতি দ্রুত সমাধান এবং অপ্রীতিকর ঘটনা এড়িয়ে চলতে উভয় দেশের ব্যাটালিয়ন কমান্ডারগন সম্মত হয়েছে ।



0 comments:
Post a Comment