পাগলাপীরের ব্রাহ্মণপাড়া স্কুলের ক্রীড়া প্রতিযোগিতায় সদরের চেয়ারম্যান ববি’র অংশগ্রহন


পাগলাপীর রংপুর প্রতিনিধি ঃ উৎসব মুখর পরিবেশে ও জাকজমকপূর্ণ অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো রংপুর সদর উপজেলার পাগলাপীর হরিদেবপুর ইউনিয়নের হরকলির ঐতিহ্যবাহী ব্রাহ্মনপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরনী, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ২রা এপ্রিল ২০১৯ রোজ মঙ্গলবার অত্র প্রতিষ্ঠান ক্যাম্পাসে দিনব্যাপী অনুষ্ঠিত হয় উক্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানটি। এতে প্রধান অতিথি ছিলেন নব নির্বাচিত রংপুর সদর উপজেলা পরিষদের (২য় বার) চেয়ারম্যান ও জেলা যুব মহিলা লীগের সাধারন সম্পাদক মোছাঃ নাছিমা জামান ববি, উদ্ধোধন করেন জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ সেরাজুল ইসলাম প্রামাননিক, বিশেষ অতিথি অত্র হরিদেবপুর ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন। ব্রাহ্মনপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক পলাশ চন্দ্র রায় এর সভাপতিত্বে উক্ত ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রধান শিক্ষক দীপক কুমার রায়, সহকারী শিক্ষক শফিকুল ইসলাম, বুজেন্দ্র নাথ রায়, মিনতী রানী রায়, কমিটির সদস্য নয়ন রানী রায়, নারায়ন চক্র, কুরআন তিলাওয়াত করেন মোছাঃ মমিনা খাতুন, গীতা পাঠ করেন স্বরনীকা রায়, জাতীয় সংগীত পরিবেশন করেন স্বরনীকা রায়, মমিনা খাতুন, দীপা রায়, মমতা রাণী ও  আমেনা খাতুন। দ্বিয়ার্ধে অতিথিবৃন্দ ক্রীড়া প্রতিযোগিতা অংশগ্রহনকারী বিজয়ী ছাত্র ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরন করেন। অনুষ্ঠানের শুরুতে নাছিমা জামান ববি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনয়ন লাভে ও নৌকা প্রতীক নিয়ে অনুষ্ঠিত ২৪ মার্চ ২০১৯ রংপুর সদর উপজেলার পরিষদ নির্বাচনে বিপুল ভোটে দ্বিতীয়বার চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাকে অত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে ক্রেষ্ট প্রদান করা হয়। ছবি আছে
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

ঢাকা অফিস: ৭৯ কাকরাইল, ঢাকা। নতুন অফিস: জি.এল.রায় রোড, রংপুর।