রংপুরে জাতীয় যুব সংহতি ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত




স্টাফ রিপোর্টার ॥
রংপুরে জাতীয় যুব সংহতি ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে দিবসটি  উপলক্ষ্যে রংপুরে বণার্ঢ্য র‌্যালী বের করেন জাতীয় যুব সংহতি রংপুর জেলা শাখা।
র‌্যালীটি জাতীয় পার্টির সেন্ট্রাল রোডস্থ কার্যালয় থেকে বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। র‌্যালী শেষে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রংপুর জেলা জাতীয় পার্টির যূগ্ম সাধারণ সম্পাদক ও জেলা জাতীয় যুব সংহতির সভাপতি আলহাজ্ব আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টি রংপুর জেলার সাধারণ সম্পাদক এস.এম ফখর-উজ-জামান জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন রংপুর মহানগর জাতীয় পার্টির যূগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন ও রংপুর জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল বারী মুন্সি।
স্বাগত বক্তব্য রাখেন রংপুর জাতীয় পার্টি রংপুর মহানগর কমিটির যূগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয় যুব সংহতি রংপুর জেলার সাধারণ সম্পাদক মোঃ হাসানুজ্জামান নাজিম।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ও রংপুর সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান কাকলী বেগম, সদর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও রংপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মাসুদার রহমান মিলন, জেলা যুব নেতা আমিনুল ইসলাম, শাহীন হোসেন জাকির, জেলা যুব সংহতির যূগ্ম সম্পাদক মমিনুল ইসলাম রিপন, জাতীয় শ্রমিক পার্টি রংপুর মহানগর কমিটির সভাপতি রাজু আহমেদ রাজু, জাতীয় ছাত্র সমাজ রংপুর মহানগর কমিটির সভাপতি ইয়াসির আরাফাত আসিফ, সদর উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি আলতাফ হোসেন, গঙ্গাচড়া উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি আব্দুল মালেক রানা, জেলা স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক আবুল হোসেনসহ জাতীয় যুব সংহতির রংপুর জেলার বিভিন্ন উপজেলা,মহানগর,পৌরসভা ও ইউনিয়নের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি স ালনা করেন জাতীয় যুব সংহতির রংপুর জেলার সাংগঠনিক সম্পাদক আশেক আলী আশিক। পরে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়।

Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

ঢাকা অফিস: ৭৯ কাকরাইল, ঢাকা। নতুন অফিস: জি.এল.রায় রোড, রংপুর।