মান সম্মত শিক্ষা সবার মাঝে ছড়িয়ে দিতে সরকার বদ্ধপরিকর - দিনাজপুর শিক্ষা বোর্ড চেয়ারম্যান


স্টাফ রিপোর্টার.
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরের চেয়ারম্যান প্রফেসর মোঃ আবু বক্কর সিদ্দিক বলেছেন, মান সম্মত শিক্ষা সবার মাঝে ছড়িয়ে দিতে সরকার বদ্ধপরিকর। এজন্য শিক্ষকদের অগ্রণী ভুমিকা পালন করতে হবে। আমরা ভালো মানুষ চাই। তবেই দেশ হবে উন্নত। শিক্ষার সুদুর প্রসারী পরিকল্পনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে সরকার। গতকাল শনিবার বিকেলে নগরীর শালবনস্থ শিবরাম ফ্রেÐস প্রি ক্যাডেট স্কুলের ক্যাম্পাসসহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। শিবরাম ফ্রেÐস প্রি ক্যাডেট স্কুলের অধ্যক্ষ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরের বিদ্যালয় পরিদর্শক মোঃ আবু হেনা মোস্তফা কামাল, উপ বিদ্যালয় পরিদর্শক মোঃ আলতাফ হোসেন, সহকারী বিদ্যালয় পরিদর্শক শাহ মোঃ ফয়জুল ইসলাম, মোঃ আবেদ আলী, পীরগাছা উপজেলা সহকারী শিক্ষা অফিসার সাখাওয়াত হোসেন, বিশিষ্ট সমাজসেবক মোঃ ইউনুস প্রমুখ। পরে বিদ্যালয় পরিদর্শন টিম বিদ্যালয়ের শ্রেণীকক্ষ, একাডেমীক শিক্ষা ও পাঠদান পদ্ধতি পরিদর্শন করেন।
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

ঢাকা অফিস: ৭৯ কাকরাইল, ঢাকা। নতুন অফিস: জি.এল.রায় রোড, রংপুর।