ভালো গল্প খুবই জরুরি: নিপুণ



 সাইফ বিনোদন ডেস্ক.
২০০৬ সালে চলচ্চিত্র জগতে পা রাখেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী নিপুণদেখতে দেখতে এখানে এক যুগ পার করেছেন তিনিনিপুণ অভিনীত প্রথম ছবির নাম রতœগর্ভা মাএ ছবিটি মুক্তি না পেলেও তার অভিনীত পিতার আসনছবিটি সর্বপ্রথম বড়পর্দায় দর্শকরা দেখেনএফ আই মানিক পরিচালিত সে ছবিতে তিনি শাকিব খানের বিপরীতে অভিনয় করেনছবিটি খুব ভালো ব্যবসা করেএরপর অসংখ্য ছবিতে অভিনয় করেন নিপুণঅনেকদিন ধরে নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠান টিউলিপ নেইলস অ্যান্ড স্পাসামলানোর কারণে বর্তমানে শোবিজে অনেক কম কাজ করছেন তিনি তবে যে কাজটিতে তিনি হাত দেন তা ঠিকভাবেই করার চেষ্টা করেননিপুণ চলতি বছরের শুরুতে দুটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেনএ প্রসঙ্গে তিনি বলেন, নতুন বছরে বিজ্ঞাপনের মডেল হিসেবে দুটি কাজ করা হলোএরমধ্যে জানুয়ারির মাঝামাঝি সময়ে ভারতে তিব্বত ৫৭০সাবানের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছিএটি নির্দেশনা দিয়েছেন ভারতের সৈনক মিত্রভালো হয়েছে কাজটিএ ছাড়া কিছুদিন আগে শিল্প মন্ত্রণালয়ের প্রগতি নামের একটি গাড়ির বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করলামএটি নির্দেশনা দিয়েছেন শাওনএদিকে প্রথমবার ওয়েব সিরিজে কাজ করতে গতকাল সিলেট গিয়েছেন তিনিওয়েব সিরিজটির নাম গার্ডেন গেমনিপুণ বলেন, এবারই প্রথম ওয়েব সিরিজে কাজ করতে যাচ্ছিদারুণ এর কাহিনীএই ওয়েব সিরিজের টিমটাও ভালোএর কাহিনি লিখেছেন অদিতি মজুমদারপরিচালনা করছেন তৌহিদ মিটুলগানচিল থেকে এই ওয়েব সিরিজের জন্য গান করেছেন তারকাশিল্পী মমতাজগুড কোম্পানির কনসেপ্টে এর ক্রিয়েটিভ প্রযোজক হিসেবে আছেন সরদার সানিয়াত হোসেননিপুণ পিতার আসন’, ‘রিকশাওয়ালার প্রেম’, ‘আমার প্রাণের স্বামী’, ‘বাবার জন্য যুদ্ধ’, ‘বড় ভাই জিন্দাবাদ’, ‘জমিদার বাড়ির মেয়ে’, ‘বড়লোকের জামাই’, ‘কোটি টাকার ফকির’, ‘চাঁদের মত বউ’, ‘শুভ বিবাহ’, ‘একাত্তরের মা জননী’, ‘স্বর্গ থেকে নরক’, ‘কার্তুজ’, ‘অজ্ঞাতনামাসহ বেশকিছু ছবিতে অভিনয় করে পান দর্শকপ্রিয়তাএদিকে প্রথমবার ওয়েব সিরিজে কাজ করার বিষয়ে জানতে চাইলে নিপুণ বলেন, ভালো একটি চরিত্রে কাজ করতে যাচ্ছিএখানে আমার চরিত্রের নাম থাকছে ইলোরাআমার বিপরীতে চিত্রনায়ক রিয়াজ ভাই কাজ করছেনএ ছাড়া পপি, মনির খান শিমুলসহ অনেক ভালো শিল্পীরা কাজ করবেনআগের ছবিতে যেমন মাল্টিকাস্টিং দর্শকরা দেখতে পেতো ঠিক তেমন এই ওয়েব সিরিজে দেখতে পাবেনআশা করি, দর্শকরা পছন্দ করবেনবায়োস্কোপের অ্যাপে এটি খুব শিগগিরই দেখা যাবেনিপুণ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন দুবারএকবার সাজঘরচলচ্চিত্রে অভিনয় করে সেরা পার্শ্বচরিত্রের অভিনেত্রী হিসেবে, আবার ২০০৯ সালে চাঁদের মত বউচলচ্চিত্রেও পার্শ্বচরিত্রে অভিনয় করে পুরস্কার জিতেছেনবড় পর্দার পাশাপাশি মাঝে মাঝে ছোট পর্দায়ও অভিনয় করেন নিপুণসাজ্জাদ হোসেন দোদুলের পরিচালনায় মহব্বত ব্যাপারী টু’, এস এ হক অলীকের একটুস খানি প্রেমনাটকে গত বছর অভিনয় করে দারুণ প্রশংসা পান তিনিনিপুণের কাছে আবারো প্রশ্ন, দর্শকরা আবার আপনাকে কবে বড় পর্দায় পাবেন? জবাবে নিপুণ বলেন, আমি একজন অভিনয়শিল্পীএকজন শিল্পীর ভালো কাজ করার ক্ষুধা সব সময়েরআমি ভালো চিত্রনাট্য পেলে সামনে আবার কাজ করবোকাজ তো করতেই চাইতবে সেজন্য ভালো গল্পটা খুবই জরুরিভালো গল্প যত আমরা দর্শকদের উপহার দিতে পারবো তত বেশি দর্শকরা সিনেমা হলে ছবি দেখার জন্য ভিড় জমাবে
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

ঢাকা অফিস: ৭৯ কাকরাইল, ঢাকা। নতুন অফিস: জি.এল.রায় রোড, রংপুর।