গরমে বৈশাখের সাজ নিয়ে নো টেনশন






লাইফ স্টাইল ডেস্ক.
 দিন বাদেই বৈশাখ শুরুবৈশাখের প্রথম দিনে উৎসবের আমেজে মাতবে গোটা দেশপহেলা বৈশাখকে কেন্দ্র করে এরইমধ্যে দেশের বিভিন্ন শপিং মলগুলোতে কেনাকাটার ধুম পড়েছেতবে প্রচণ্ড গরমে বৈশাখের সাজ নিয়ে অনেকেই চিন্তিতকেমন হবে বৈশাখের সাজ? গরমে একটু আরামদায়ক পোশাকের প্রতিই মনোযোগ সবারআসুন পাঠক জেনে নিই গরমে বৈশাখি সাজের পদ্ধতিগুলো: পোশাক: যেহেতু প্রকৃতিতে এই সময়টাতে তপ্ত গরম তাই বৈশাখে সুতি শাড়ি পরাই ভালোসঙ্গে মিলিয়ে নিন পছন্দের স্টাইলের ব্লাউজচাইলে সালোয়ার-কামিজ, ফতুয়াও পরা যেতে পারেছেলেরা পরতে পারেন সুতি পাঞ্জাবি, কাতুয়া কিংবা টি-শার্টবেছে নেওয়া ভালো
 মেকআপ: এই বৈশাখে মেকআপটা কেমন হবে? অবশ্যই হালকা বেইজেরসেজন্য আগে থেকেই আপনার ত্বক প্রস্তুত করুনমেকআপ করার আগে মুখে বরফ টুকরা ঘষে নিনতাতে মেকআপ ত্বকের ভেতরে যাবে না, ঘামও কম হবেসঙ্গে হাল্কা ফেস পাউডার ব্যবহার করুনচোখ সাজান গাড় করেগাড় লিপস্টিক ব্যবহার করুন
গয়না: কাপড়-চোপড়ের সঙ্গে মানানসই গয়নাও তো লাগবেসেক্ষেত্রে মাটি, কাঠ, রূপা, মুক্তা বা তামা গহনাই উপযুক্তখোঁপায় গুজতে পারেন ফুলের মালাও
চুড়ি: শাড়ির পাড়ের সঙ্গে মিলিয়ে রেশমি চুড়ি পরতে পারেনমাটির বা কাঠের চুড়িও কিন্তু বেশ মানিয়ে যায়
চুলের সাজ: বৈশাখের সাজে চুলের স্টাইলটাও হতে হবে গর্জিয়াসগরমে চুল খোলাও রাখতে পারেনঅথবা চুল বেণী বা খোঁপা করে রাখতে পারেনসঙ্গে হালকা ক্লিপ লাগিয়ে নিনফুলের মুকুট তো থাকবেই
টিপ: যেকোনও পোশাকের সঙ্গে বৈশাকে লাল টিপটাই বেশি আকর্ষণীয় লাগবেচাইলে অন্য কালারের টিপও পরতে পারেন
ব্যাগ ও জুতা: শাড়ির সঙ্গে এডজাস্ট করে মাঝারি সাইজের ব্যাগ হাতে নিনব্যাগে ছোটপানির বোতল, হাল্কা মেকআপ, রুমাল রাখুনব্যাগটা যেন বেশি ভারি না হয়হিল জুতো পরে হাঁটার অভ্যেস না থাকলে স্লিপার পরাই উত্তম
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

ঢাকা অফিস: ৭৯ কাকরাইল, ঢাকা। নতুন অফিস: জি.এল.রায় রোড, রংপুর।