সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি.
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় নব গঠিত শ্রমিক লীগ কমিটির র্যালী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যা উপজেলা বঙ্গবন্ধু মূর্যাল চত্ত¡রে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নব গঠিত কমিটির আহবায়ক গণেশ চন্দ্র শীলের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক একেএম কামরুল হাসান প্রামাণিক কল্লোল, রঞ্জু মিয়া, ট্র্যাক শ্রমিক ইউনিয়নের সভাপতি ও জাতীয় শ্রমিক লীগ সদস্য নুর ইসলাম (ড্রাইভার), পৌর কাঁচা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ও শ্রমিক লীগ সদস্য মাইদুল ইসলাম, অটোবাইক সভাপতি ও শ্রমিক লীগ সদস্য মোক্তাদুল ইসলাম, রিক্সা-ভ্যান ও শ্রমিক লীগের সদস্য দছিজল ইসলাম প্রমূখ। এর আগে একটি র্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃর্তিতে পূষ্পমাল্য অর্পণ করে নব গঠিত শ্রমিক লীগ কমিটির সদস্যরা।


0 comments:
Post a Comment