‘মাদক সেবনের সরঞ্জামাদিসহ ৪ জন গ্রেফতার’


খবর বিজ্ঞপ্তি. 
(০৫ এপ্রিল) রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক কোতয়ালী থানাধীন বনানীপাড়া কলেজ রোড মৎস ভবনের পার্শ্বে মাদক ব্যবসায়ী মুন্নি বেগম এর বাড়ীর সামনে হতে বিভিন্ন মাদক সেবনের সরঞ্জামাদিসহ আসামী ১। মোঃ ইন্তাজ আলী (৩২), পিতা- আবু তাহের, সাং-পাকপাড়া, ওয়ার্ড নং- ২০,২। মোঃ আনিছুর রহমান (৪৫), পিতা-মৃত-নজরুল ইসলাম, সাং- নিউসেনপাড়া, ওয়ার্ড নং- ২১, ৩। মঞ্জুরুল হাসান @ মুন (৩২), পিতা-মৃত-শাহজাদা, সাং- মুলাটোল, ওয়ার্ড নং- ২০, ৪। মোঃ মেহেদী হাসান @ মানিক (৩৩), পিতা- মোঃ আঃ আজিজ, সাং- নূরপুর, ওয়ার্ড নং- ২৬, সর্বথানা- কোতয়ালী, রংপুর মহানগর, রংপুর-দের হাতেনাতে গ্রেফতার করা হয়। পরবর্তীতে এ সংক্রান্তে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ (১) সারণির ১৬/৪১ ধারায় মামলা রুজু করা হয়। রংপুর মেট্রোপলিটন পুলিশের আওতাধীন থানাসমূহ কর্তৃক গত ০৫/০৪/১৯ খ্রিঃ বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত কোতয়ালী থানায়-১ জন, তাজহাট থানায়-৪ জন, মাহিগঞ্জ থানায়-২ জন, হারাগাছ থানায়-২ জন, হাজিরহাট থানায়-১ ও ডিবি কর্তৃক ৪ জনসহ মোট-১৪ জন আসামী গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। গত ০৫.০৪.২০১৯ খ্রিঃ রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ কর্তৃক মোটরযান আইনের আওতায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে ই-ট্রাফিকিং ব্যবস্থায় ১৯৫ টি মামলা দায়ের করা হয়েছে ও ৬৩,৬০০/- টাকা জরিমানা আদায় করা হয়।

Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

ঢাকা অফিস: ৭৯ কাকরাইল, ঢাকা। নতুন অফিস: জি.এল.রায় রোড, রংপুর।