সংস্কৃতি ডেস্ক ॥ মিউজিক্যাল শো তিব্বত লাক্সারী সোপ ‘গোল্ডেন সং’ অনুষ্ঠানে সদ্য প্রয়াত শাহনাজ রহমতউল্লাহর জনপ্রিয় কয়েকটি গান গাইবেন স্মরণ । অনুষ্ঠানটি প্রচার হবে আজ সোমবার রাত ৮টায়। তাসনুভা মোহনার উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন লিটু সোলায়মান। অনুষ্ঠানে শিল্পী গাইবেন তার নতুন ও পুরনো দিনের জনপ্রিয় কিছু গান। নতুন প্রজন্মের জনপ্রিয় এই শিল্পীর গান কিছুক্ষণের জন্য হলেও দর্শকদের মোহময় আবেশে আছন্ন করবে এবং শাহনাজ রহমতউল্লাহর কথা স্মরণ করবে এতে কোনো সন্দেহ নেই। নিজের কণ্ঠে শাহনাজ রহমতউল্লাহর গাওয়া গানগুলো নিয়ে স্মরণ বলেন, সত্যিই খুব ভাল লাগছে। আশা করি, গানগুলো বৈশাখী টিভির দর্শকদেরও অনেক ভাল লাগবে।
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)


0 comments:
Post a Comment