সময়ের কাছে পুতুলের মিনতি


‘শিক্ষিত হতে কতো সময় লাগে, জীবনের পাঠদানের প্রক্রিয়া এত শ্লথ কেন? মোটে তো অক্ষরজ্ঞান হলো, জীবনের কাছ থেকে তো দুহাত ভরে নেবার আছে, আলোকিত হতে হবে তো, কিন্তু কি করে হবো?’ এমন কাব্য নিয়ে গান বেঁধেছেন সংগীতশিল্পী সাজিয়া সুলতানা পুতুল। গানের শিরোনাম ‘সময়ের কাছে মিনতি’। কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর কথা ও সুরে করেছে শিল্পী নিজেই।
গানটি প্রসঙ্গে দৈনিক আমাদের সময় অনলাইনকে পুতুল বলেন, ‘বিয়েতে গানটি নিজেই নিজেকে উপহার দিয়েছি। গানে গানে সময়ের কথা বলার চেষ্টা করেছি। আশা করি, এটি সবার ভালো লাগবে।’
গত ২১ মার্চ ১০ মিনিট ৩৯ সেকেন্ডের এই গানটি প্রকাশ হয় পুতুলের ইউটিউব চ্যানেলে। এরই মধ্যে গানটি শ্রোতামহলে দারুণ প্রশংসিত হয়ে উঠেছে।
এদিকে, গত ২০ মার্চ রাজধানীর মোহাম্মদপুরের একটি কনভেনশন সেন্টারে সংগীতশিল্পী পুতুল ও কানাডা প্রবাসী ইসলাম নুরুলের বিবাহ সম্পন্ন হয়। ওই সময়ই পুতুল জানিয়েছেন, বিয়ে উপলক্ষে নতুন গান প্রকাশ করবেন তিনি। কথা অনুযায়ী, বিয়ের পরদিন ২১ মার্চ ‘সময়ের কাছে মিনতি’ গানটি প্রকাশ করেন পুতুল।
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

ঢাকা অফিস: ৭৯ কাকরাইল, ঢাকা। নতুন অফিস: জি.এল.রায় রোড, রংপুর।