কুড়িগ্রামে কবজিতে কলম ধরে পরীা দিচ্ছে তানিয়া


কুড়িগ্রাম প্রতিনিধি.
চলমান এইচ.এস.সি পরীক্ষায় কুড়িগ্রামে কবজিতে কলম ধরে পরীা দিচ্ছে তানিয়া। অদম্য ইচ্ছার অধিকারী তানিয়া খাতুন নিজের পায়ে দাঁড়িয়ে দেশ ও জাতির সেবা করার স্বপ্ন বুকে লালন করে এগিয়ে যাচ্ছে। সে জন্ম থেকেই একজন প্রতিবন্ধী হয়েও নিজেকে স্বাভাবিক চেহারার মানুষের মতো ভেবে স্বপ্ন সিঁড়ির পথ বেয়ে চলছে।
দুহাতের আঙুল বিহীন জন্ম হওয়া তানিয়া আজ এইচএসসি পরীার্থী। সে তার দুহাতের কব্জিতে কলম আঁকড়ে ধরে কুড়িগ্রামের ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজ থেকে মানবিক বিভাগের শিার্থী হিসেবে ফুলবাড়ী ডিগ্রী কলেজ পরীা কেন্দ্রের তৃতীয় তলার ৩০২ নম্বর কে এইচএসসি পরীা দিচ্ছে।
এই অদম্য তানিয়ার খাতুনের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা সদরের নাগদাহ গ্রামে। সে ওই গ্রামের বীমা কর্মী তোপাজ্জল হোসেনর মেয়ে। দুই ভাইবোনের মধ্যে তানিয়া বড়।
তানিয়ার বাবা তোফাজ্জল হোসেন বলেন, তানিয়ার জন্ম থেকেই দুহাতের কবজি নেই। প্রয়োজনের সব কাজ দুই হাতের মগড়ার উপর নির্ভর করে চলতে হয়। গোসল, ল্যাট্রিন, পোশাক পড়া, খাওয়াসহ সব কাজেই কষ্ট করে হলেও সে দুহাতের কবজি দিয়ে করে। শুধুমাত্র চুল আঁচড়ানোর সময় আমি ও আমার স্ত্রী তাকে সাহায্য করি।
তানিয়া ছোট্ট থেকেই লেখাপড়া করার আগ্রহ প্রকাশ করায় কষ্ট করে হলেও আমরা তার লেখা পড়ার খরচ চালিয়ে যাচ্ছি।
অদম্য তানিয়া খাতুন জানায়, আমার দুহাতের আঙুল না থাকলেও আমি কষ্ট করে লেখাপড়া করে যাচ্ছি। আমি ভবিষ্যতে একজন সরকারি চাকরিজীবী হয়ে দেশ ও জাতির সেবা করতে চাই। সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

ঢাকা অফিস: ৭৯ কাকরাইল, ঢাকা। নতুন অফিস: জি.এল.রায় রোড, রংপুর।