বিদ্যুৎবিভ্রাটের প্রতিবাদে রংপুর-কুড়িগ্রাম সড়ক অবরোধ


হাসান আল সাকিব,রংপুর :
নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবীতে রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী ও এলাকাবাসী। রোববার (৭ এপ্রিল) রাত সাতটার দিকে অবরোধ শুরু করেন তারা। এসময় সড়ক দীর্ঘ যানযটের সৃষ্টি হয়। পরে রাত ৯টার দিকে সংযোগ সচল হলে অবরোধ তুলে নেওয়া হয়।
শিক্ষার্থীদের অভিযোগ আজ রোববার দিনভর ঘন ঘন লোডশেডিং এবং বিকেল থেকে বিশ্ববিদ্যালয় এলাকায় বিদ্যুত সরবরাহ বন্ধ থাকায় পরীক্ষার্থীরা চরম দূর্ভোগে পড়ে। নিরবিচ্ছিন্ন বিদ্যুত সরবরাহের দাবীতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন ছাত্রাবাসের শিক্ষার্থীরা ছাড়াও স্থানীয় ছাত্ররা সড়ক অবরোধ করে। রাত নয়টা পর্যন্ত সড়ক অবরোধ চলে। পরে বিদ্যুৎ আসায় শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয় এবং যান চলাচল সচল হয়।
অবরোধে অংশ নেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফিরোজ মিয়া বলেন, যেহেতু এই এলাকায় শিক্ষার্থীরা থাকেন সুতরাং সব সময় এই এলাকায় বিদ্যুৎ থাকা জরুরী কেননা কোন না কোন পরীক্ষা লেগেই থাকে। অথচ আজ সাড়াদিন বিদ্যুৎ নেই।
আরেক শিক্ষার্থী মুনতাসির বলেন, আগামীকাল আমার পরীক্ষা বিদ্যুৎ না থাকায় পড়াশুনা করতে পারছি না৷ সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা যেন দ্রুত এই বিদ্যুৎ বিভ্রাটের সমাধান করে কতৃপক্ষ।
এ বিষয়ে নেসকোর নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেন বলেন, প্রত্যেকটি বিদ্যুতের খুটিতে তিনটি ইনসুলেটর থাকে। বজ্রপাতের কারণে একটি খুটির তিন ইনসুলেটর ফেটে গিয়েছিল। সংযোগ সচল করতে ওই এলাকার প্রত্যেকটি খুটিতে উঠে চেক করতে হয়েছে। তাই সময় লেগেছে। কেননা বাইরে থেকে বুঝার কোন উপায় নেই যে সমস্যাটা কোথায় ছিল।
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

ঢাকা অফিস: ৭৯ কাকরাইল, ঢাকা। নতুন অফিস: জি.এল.রায় রোড, রংপুর।