মোদীর ত্রিপুরায় প্রচারের দিন পরিবর্তন! প্রচার জোরদার করতে যাচ্ছেন অমিত শাহ

ত্রিপুরায় জোড়া সভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দলের সভাপতি অমিত শাহের। ৭ এপ্রিল ত্রিপুরায় যাচ্ছেন নরেন্দ্র মোদী। সভা করবেন উদয়পুরে। আর অমিত শাহ যাচ্ছেন ১৫ এপ্রিল। সভা করবেন ধর্মনগরে। সূত্রের খবর অনুযায়ী, রাজ্য বিজেপি এমনই তথ্য জানিয়েছে। ত্রিপুরায় ২ আসনে ভোট। পশ্চিম ত্রিপুরা আসনে ভোট ১১ এপ্রিল এবং পূর্ব ত্রিপুরা আসনে ভোট ১৮ এপ্রিল।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয় ত্রিপুরায় সভায় দিন পরিবর্তন করা হয়েছে। ৬ এপ্রিল তাঁর ত্রিপুরায় যাওয়া কথা ছিল। কিন্তু সেখানে থেকে দিন পরিবর্তন করে করা হয়েছে ৭ এপ্রিল। সভা করবেন গোমতী জেলা সদর উদয়পুরে। আগরতলা থেকে তিনি সোজা উদয়পুরের কেবিআই ময়দানে যাবেন। ওই একই দিনে উত্তরপূর্বে একাধিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। ত্রিপুরা ছাড়াও অসম ও মণিপুরে সভা করার কথা রয়েছে তাঁর। গোমতী জেলার একাংশ পড়ছে পূর্ব ত্রিপুরা আসনের মধ্যে। অন্য অংশ পড়ছে পশ্চিম ত্রিপুরা আসনের মধ্যে। দুই আসনে দুদিন ভোট। পশ্চিম ত্রিপুরা আসনে ভোট ১১ এপ্রিল এবং পূর্ব ত্রিপুরা আসনে ভোট ১৮ এপ্রিল।

Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

ঢাকা অফিস: ৭৯ কাকরাইল, ঢাকা। নতুন অফিস: জি.এল.রায় রোড, রংপুর।